Wednesday, January 26, 2022

 


ভবঘুরে


আমি এক ভবঘুরে
আমি ঘুরছি,
পথ থেকে পথে,
বন্ধুর থেকে মসৃণ সমতটে,
শুধুই বৃত্তকারে,
অলিগলি রাজপথ
সব মাড়িয়ে
চলেছি একা
কখনো সঙ্গি ছায়া
কখনো দীপ্ত পায়ে
কখনো ধীর লয়ে
ছন্দের তালে তালে
কখনো বেসুরো লয়ে
আমি ঘুরছি
কখনো ছুটছি
ক্লান্তিহীন চিরন্তন যুবকের বেশে
আমি চলেছি
মহাকাশের উল্কাবেগে
দিনের পর দিন
মাসের পর মাস
বছরের পর বছর
যুগযুগান্তরে
এচলার নেই শেষ
পথ কোথায় শেষ হবে তাও অজানা
আমি ছুটে চলেছি
অজানা অচেনা কোন পথে
আমি ভবঘুরে।

রচয়িতাঃ
শাহাবুদ্দীন

প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে ব্যবহৃত যুক্তবর্ণ

১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠ্য বইয়ে সর্বমোট ১১৮ টি যুক্তবর্ণ আছে। যুক্তবর্ণগুলো হচ্ছেঃ ক্ক,ক্ট,ক্ত,ক্র,ক্ল,ক্স,ক্ষ খ্র গ্ধ,গ...